ফরিদপুরের চরভদ্রাসনের বিএস ডাঙ্গি গ্রামের শেখ ওয়াহেদের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটে নেয়।
শেখ ওয়াহেদ জানান, মঙ্গলবার রাতে চার থেকে পাঁচজন যুবক বিএস ডাঙ্গি গ্রামের শেখ ওয়াহেদের বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
