চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় অবৈধ দখলে থাকা রেলওয়ের প্রায় দুই একর জমি পুনরুদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিআরবি সংলগ্ন রেলওয়ে হাসপাতাল কলোনি এলাকায় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা পরিচালিত অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি ঘর ভেঙে দেয়া হয়।
ইশরাত রেজা বলেন, হাসপাতাল কলোনি এলাকার অনেক বাসিন্দা তাদের বরাদ্দ করা ঘরের মূল কাঠামোর বাইরে ঘর তুলেছিলেন। এছাড়া ওই কলোনি এলাকায় অবৈধভাবে একটি বস্তিও গড়ে উঠেছিল। অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা এসব ঘর ভেঙে দেয়া হয়েছে।
