গাইবান্ধার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৮:০৬

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বুধবার গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খান এ পদটি শূন্য ঘোষণার কথা জানান।

তিনি বলেন, নানা অনিয়ম-দুর্নীতি ও সরকারের কাজে অসহযোগিতার অভিযোগে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যের আনীত অনাস্থা প্রস্তাব গত ৭ জানুয়ারি স্থানীয় সরকার আইন অনুযায়ী অনুমোদিত হয়েছে। ফলে আইন মোতাবেক  চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হল।