পটিয়ায় ইউএনওর হস্তক্ষেপে দুটি বাল্য বিয়ে বন্ধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৮:৪৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইউএনওর হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রোকেয়া পারভীন এ বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী জিয়াউদ্দিন দুলাল।

 

জানা যায়, উপজেলার খিল্লাপাড়া গ্রামের সামশুল আলমের মেয়ে কেলিশহর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফারজানা আকতার (১৬) এবং একই গ্রামের তপন দে’র মেয়ে সোনিয়া দে’র (১৬) বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ইউএনও রোকেয়া পারভীন বিয়ে বাড়িতে যান। তিনি দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেন।