কক্সবাজারের মহেশখালীতে ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়িয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার জাইল্ল্যার ঘোনা এলাকায় এ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয় বলে জানান কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নির্মল চাকমা। এ সময় অপহরণের জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রওশন আলী খোকন (২৮) কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা এলাকার অলি আহমদের ছেলে।
এসআই নির্মল বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে কালারমারছড়া বাজারের আনন্দ মার্কেট এলাকায় ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়িয়ে ৩/৪ জন দুর্বৃত্ত কালারমারছড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেয়েটিকে অপহরণ করে। ঘটনার পর থেকে পুলিশ উদ্ধার অভিযানে নামে। পরে বুধবার ভোর ৫টার দিকে জাইল্ল্যার ঘোনার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার এবং অপহরণে জড়িত একজনকে গ্রেফতার করা হয়।
