খুলনা অফিস
হঠাত্ বন্ধ হয়ে যাওয়া খুলনা-কলকাতা বাস সার্ভিস চালু এবং খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস সপ্তাহে তিন দিন করা ও খুলনা মহানগরীতে বিআরটিসির দোতলা বাস চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
নিসচার জেলা সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন নিসচার জেলা উপদেষ্টা ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
নিসচার জেলা সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লবের পরিচালনায় বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বাবু, এম এ কাশেম, মুক্তিযোদ্ধা শেখ মো. ইলিয়াস প্রমুখ।
