সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলা শুরু বৃহস্পতিবার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ২২:২৬

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বছরের মতো আয়োজন করছে মাসব্যাপী লোক ও কারুশিল্পমেলা।

 

বৃহস্পতিবার মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মুহিদউদ্দিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার প্রমুখ।

 

১৯৭৫ সালের ১২ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সার্বিক পৃষ্ঠপোষকতায় শিল্পাচার্য জয়নুল আবেদীন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৫০ বিঘা জমির ওপর সৃষ্টি করেছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আবহমান কালের লোকশিল্পের পুনরুজ্জীবন, সংরক্ষণ ও বাজারজাতকরণই ছিল শিল্পাচার্যের লক্ষ্য। সেই উদ্দেশ্যে এখানে নির্মিত হয়েছে লোকশিল্প গ্যালারী ও প্রদর্শনী কেন্দ্র।