ঝিনাইদহের সদর উপজেলার নগর বাঠান বাজারে নসিমন উল্টে অজ্ঞাত (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগর বাঠান বাজারে বিটের কাছে অসাবধানবশত একটি নসিমন উল্টে যায়। এতে নসিমনে থাকা এক ব্যক্তি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর দুইজন আহত হয়। হতাহতদের বাড়ি মেহেরপুর বলে পুলিশ জানিয়েছে।
