গাইবান্ধায় জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ২৫

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১১:২১
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা শাহজাহান মিয়াসহ অন্যান্য মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আবদুর রশিদ জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানায় জামায়াতের দু’জন ও সদর থানায় একজন গ্রেফতার হয়েছেন।
 
এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারধর, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় সদর, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাঘাটা থানা থেকে আরও ২২ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, গ্রেফতার জামায়াতের তিন নেতাকর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।