ঝিনাইদহ সদর উপজেলা নগর বাথান বাজারে আলমসাধু উল্টে আবুল কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের নগর বাথান বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মেহেরপুর সদর উপজেলার কোমরপুর গ্রামের এনায়েত গায়েনের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের আরমান আলীর ছেলে মিজান হোসেন (৩০) ও রাধাকান্তপুর গ্রামের বাহাদুর আলীর ছেলে ঝন্টু মিয়া (২৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, হতাহতরা আলমসাধু যোগে মেহেরপুর থেকে যশোরে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরবাথান বাজারে এসে পৌঁছালে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যান। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
