খুলনায় ড্রেন থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১১:৪৮
 
খুলনায়  অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সরকারী সুন্দরবন কলেজের সামনের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
খুলনা থানার ওসি মোহম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, লাশটির মুখ থেতলানো ছিল। কয়েকদিন আগে ঐ ব্যক্তিকে হত্যা করে লাশটি ড্রেনে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা।