ময়নসিংহের ফুলপুর দিউয়ে অবস্থিত ডিগ্রি কলেজে বুধবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রশাসনিক ভবনের অধ্যক্ষের কক্ষের দরজা ভেঙ্গে একটি টিভি, একটি ইলেকট্রিক প্রজেক্টর ও কিছু কাগজ-পত্র নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত কলেজের ক্লাস শুরু হয়নি।
