চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৩:০৯
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার খড়গপুর থেকে অস্ত্র ও গুলিসহ আব্দুল হামিদ (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। হামিদ ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।  
 
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার খড়গপুর এলাকা থেকে হামিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে  পিস্তুল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।