ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৪:১৪
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কুমারগঞ্জ এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাকচালক নয়নসহ পাঁচজন।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাণীংশকৈল উপজেলা থেকে ছেড়ে আশা একটি বাস কুমারগঞ্জ এলাকায় আসলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যায়। আহত হয় আরো ৫ জন। তাদেরকে রাণীংশকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতদের একজন গুড় ব্যবসায়ী ইউনুস। অপরজন ট্রাকের হেলপার বলে জানা গেলেও তার নাম জানা যায়নি।