গাংনীতে ট্রাক্টর ও ট্রাকের সংঘর্ষে চালক আহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:২৩
মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আব্দুল কাদের (৫০) আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে চেংগাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত চালকের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায়। তাকে কুষ্টিয়ায় রেফার করা হয়েছে। 
 
আহত সূত্রে জানা গেছে, দর্শনা থেকে চিনি বোঝাই করে আব্দুল কাদের ট্রাক নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে গাংনীর চেংগাড়ায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ট্রাক্টর ট্রলিটি উল্টে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হন ট্রাক চালক আব্দুল কাদের । তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়ায় রেফার করেন।