সাতক্ষীরায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:৩৭
 
সাতক্ষীরার শ্যামনগরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে রাজ হোসেন (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাজ হোসেন উপজেলার ভেটখালি গ্রামের দেলোয়ার হোসেন ছেলে ও স্থানীয় সোনামনি কিন্ডার গার্ন্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্র।
 
সাতক্ষীরা শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুল ছুটির পর রাজ বাড়িতে ফিরছিল। এসময় একটি ট্রলি তাকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাজ মারা যায়। তার মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।