বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে আটক ১৭৮ ভারতীয় জেলেকে গভীর সমুদ্র থেকে পুশব্যাক করেছে নৌবাহিনী ও মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। প্রসঙ্গত, গত বছরের ২৪ অগাস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশের জলসীমায় সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে অবৈধভাবে মাছ আহরণকালে ১৪ টি ভারতীয় ট্রলারসহ এসব জেলেকে আটক করে।
বাগেরহাট পুলিশ অফিসের বিশেষ শাখার কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে মংলা থানায় মামলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ওই সময় থেকেই আটক এসব ভারতীয় জেলে বাগেরহাট কারাগারে আটক ছিলেন। ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ সরকারের স্বরাস্ট্রমন্ত্রণালয় মামলা প্রত্যাহার করে এদের পুশব্যাকের মাধ্যমে ভারত পাঠানোর নির্দেশ দেয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
