অভয়নগরে বোমার বিস্ফোরণে ‍শিশু জখম

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ২১:২১
যশোরের অভয়নগর উপজেলায় বোমার বিস্ফোরণে এক ‍শিশু আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।  শুভরাড়া গ্রামের বাসিন্দা আহত সাকিব হাসান (০৪) ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  বোমায় শিশুটির শরীরের বিভিন্ন অংশ ক্ষত হয়েছে।  তাকে এ বছর স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি করানো হয়েছিল।
 
শিশুটির বাবা সুলতান বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে বিলের দিকে যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি এসে দেখি চারদিক ধোয়ায় আচ্ছন্ন। এর মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে সাকিব। বোমার স্পিন্টারে তার  দুই পা এবং ডান চোখ রক্তাক্ত জখম হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
তবে এ হামলার ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। 
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ নাসির উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাকিবের বাবা ৪/৫ জনকে আসামি করে মামলা করেছে।