স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে বিএনপি নেতা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ২২:২৮
ধামরাইয়ে স্কুলছাত্র ইয়াসিন আরাফাতকে  (১৫) হাতুড়ি দিয়ে পিটিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা। গুরুতর আহত ওই ছাত্রকে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসঙ্গুর গ্রামে এ হামলা চালানো হয়।
 
হামলার শিকার ইয়াসিন আরাফাত স্থানীয় শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রোয়াইল ইউনিয়ন বিএনপি নেতা জাফর খাঁন। তার বিরুদ্ধে হরতাল ও অবরোধে নাশকতা চালানোর অভিযোগে ধামরাই থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।