টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার বাদ ফজর পাকিস্থানের মাওলানা আব্দুর রহমানের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫১তম আসরের দ্বিতীয় পর্বের প্রথম দিন।
ইজতেমায় আগত বগুড়া গাবতলীর মাঝবাড়ি গ্রামের ইউনুস প্রামানিক (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। জুম্মার নামাজের পর জানাযা শেষে তার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে ইজতেমা ময়দানের আশপাশ থেকে ১০জন হকারকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ইজতেমা ময়দানে বিদ্যুৎ ছিল না।
