ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দায় রহমত মাতুব্বর (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রহমত মাতুব্বরকে তার নিজ বসতঘরের খাটের উপর মৃত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন নগরকান্দা থানায় খবর দেয়। নগরকান্দা থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নগরকান্দা থানায় ইউডি মামলা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য রহমতের লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
