আড়াইহাজারে আন্তঃজেলা গাড়ি চোর দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালীর চান্দুখালী এলাকার মৃত নরুল ইসলামের ছেলে বাবুল (২৬), রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার আ. করিমের ছেলে মাসুম (৪০) ও ঝালকাটির পললী উপজেলার হারুনের ছেলে রনি (২৭)।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, গাড়ি চোর সন্দেহে প্রথমে রনিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাবুল ও মাসুমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে, ঝালকাটি থেকে ঢাকা মোট্রো ১১-১৭৫৪ নম্বরের একটি প্রাইভেটকার ঝালকাটি থেকে উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, উদ্ধারকৃত গাড়িটির মালিক সিদ্ধিরগঞ্জের রহিম নামের এক ব্যক্তি। তার গাড়িটি ২২ ডিসেম্বর ছিনতাই হয়েছিল বলে তিনি জানান। এই ব্যাপারে গাড়ির মালিক রহিম বাদি হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন।
