ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নের গজারিয়া খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দণ্ড দেয়া হয়। এ সময় বালু উত্তোলন করার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
উপজেলার গজারিয়া গ্রামের খোরশেদ মোল্যার ছেলে ওবায়দুর মোল্যা (৩৫) ও বকুল মোল্যার ছেলে মাসুদকে (২২) বালু উত্তোলন করার অপরাধে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল আজিজ।
