‘মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত করা হবে’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৪:৩৪
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আশ্বাস দিয়ে বলেছেন সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত করা হবে। 
 
শুক্রবার দুপুর ১২টার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সাংবাদিক মানিক সাহার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশ্বাস দেন।
 
সাংবাদিকদের সাহস না হারানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাহস হারালে জামায়াত-শিবির জঙ্গিবাদদের পরাজিত করা যাবে না।
 
উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের অদূরে সন্ত্রাসীরা সাংবাদিক মানিক সাহাকে বোমা মেরে হত্যা করে।