বগুড়ায় শপথ গ্রহণ শেষে বেরিয়ে যাবার পথে নব-নির্বাচিত বিএনপি সমর্থিত দুই পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলেন, বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তৌহিদুল আলম বিটু এবং ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু।
শুক্রবার দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে শপথগ্রহণ শেষে বের হওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে। এ সময় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র পালিয়ে গেছেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) গাজীউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে ‘
উল্লেখ্য, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া এবং নওগাঁ জেলার ১১ টি পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
