মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কমলাঘাটের কাছে ইছামতি-ধলেশ্বরী নদীর মোহনা থেকে অজ্ঞাত এক হিজড়ার (২৫) মরদেহ উদ্ধার হয়েছে।
শক্রবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হাতিমাড়া পুলিশ ফাঁড়ির এসআই বিকাশ চন্দ্র সরকার জানান, কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ‘হত্যার পর লাশ নদীতে ফেলা হয়েছে। নদী ঘেঁষা অন্য কোনো এলাকা থেকে লাশটি স্রোতের টানে ভেসে এ মোহনায় আসে।’ এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
