মুন্সীগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় দুইজনকে মারপিট করেছে মাদকাসক্তরা। এ সময় ওই দুইজনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরও চালায় তারা।
শুক্রবার দুপুরে সিরাজদিখান উপজেলার মধ্যরাজানগরের আমিনুল ওয়ার্কসপে এ ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলাম (৩৫) ও মো. ইসমাইলকে (২৫) স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহত মো. ইসমাইল জানান, ইকবাল ও জাফরসহ কয়েকজন যুবক তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কয়েকদিন ধরে আড্ডা জমিয়ে মাদক সেবন করছিল। এতে বাধা দেয়ায় দলবল নিয়ে তারা আকস্মিক ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
