বিশ্ব ইজতেমা ময়দানে মালয়েশিয়ার মুসল্লির ইন্তেকাল

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ২১:০২
বিশ্ব ইজতেমা ময়দানে মালয়েশিয়ার নাগরিক এক মুসল্লি মারা গেছেন (ইনালিল্লাহ- রাজিউন) । তার নাম শাহিদান ইব্রাহিম (৪৮)।
 
ইজতেমার পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, শুক্রবার সকালে শাহিদান ইব্রাহিম বিদেশি নিবাসে অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার শহীদ সহরোয়ার্দী হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। শুক্রবার বাদ মাগরিব ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ নিজ দেশের পাঠানোর জন্য মালয়েশিয়ান দূতাবাসে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
 
এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে দুই মুসল্লি ইন্তেকাল করলেন।