শৈলকুপায় বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ২২:০৬
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুরে শাহিন মন্ডল (২৫) নামে এক যুবক মাত্র ১১ শ টাকার জন্য বন্ধু রোকনুজ্জামান বাপ্পির হাতে খুন হয়েছেন।
 
শুক্রবার রাত সাতটার দিকে পুলিশ বাপ্পির ঘরে লেপের নিচ থেকে শাহিনের গলা কাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ বাপ্পিকে আটক করেছে।
 
বৃহস্পতিবার সন্ধার পর থেকে শাহিন নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পায় না। বাপ্পির কথাবর্তায় সন্দেহ হলে থানা পুলিশে বিষয়টি জানানো হয়। পুলিশ বাপ্পিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে লাশ দেখায়।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।