গাজীপুরে ঝুটের গুদামে আগুন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১০:৪৭
গাজীপুরের গাছার জয়বাংলা রোড এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম, সুতা তৈরির ছোট একটি কারখানার মেশিনপত্র এবং ১০-১২টি দোকান পুড়ে গেছে।  জয়দেবপুর ও টঙ্গী ফায়ারস্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।  পাশে থাকা সুতা তৈরির কারখানা এবং আশপাশে ১০-১২টি দোকানে ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে ঝুট ও সুতা তৈরির মেশিনসহ ২০লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
 
IMG0
 
সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।