জীবননগরে দুই দিনে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেল ও ৬ বোতল ফেনসিডিলসহ নাজিম (২১) এবং রাজুকে (২০) আটক করে ধোপাখালী বিজিবি। শুক্রবার দিবাগত রাতে রাজাপুর বিজিবি ৯১ বোতল ফেনসিডিলসহ কাজিন হোসেনকে (৩০) আটক করে।
আটককৃত নাজিম, রাজু নতুন তেঁতুলিয়া ও কাজিন হোসেন চুয়াডাঙ্গা সদরের আকুন্দবাড়িয়া গ্রামের বাসিন্দা।
নাজিম, রাজুকে শুক্রবার ও কাজিন হোসেনকে শনিবার থানাতে সোপর্দ করা হয়।
