ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরিপুরের গঙ্গাশ্রমে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার দুপুর দেড়টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গৌরিপুর থানার ওসি আকতার মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিশোরগঞ্জগামী বাস ও ময়মনসিংহগামী ট্রাক গৌরিপুর উপজেলার গঙ্গাশ্রমে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা যান। আহত হন ১৫ জন। নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে একজন পুরুষ ও ১ জন নারী রয়েছে।
আহতদের ঈশরগঞ্জ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।
