ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে শিশুসহ আটক ১২ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজবির) কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার দিবাগত রাতে বেনাপোল চেকপোষ্ট সীমান্ত দিয়ে তাদের হস্তান্ত করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, যশোরের রাশেদুলের স্ত্রী আসিমন বেগম (২৩), শিশু নুরজাহান (২), ফাতেমা (০৪), মানিকগঞ্জের চাঁদ মোহনের স্ত্রী সন্ধ্যা রানী (৫৫) ও টাঙ্গাইলের সাধু চরনের ছেলে রুপচাদ অধিকারী (৩৫)। বাগেরহাটের মফিজুরের ছেলে রাজন (২০), নোয়াখালীর মোহাম্মদ আলীর ছেলে রনি (২১), শাহিনুরের স্ত্রী শিল্পী বেগম (৪২), সঙ্গে শিশু পরী (০৩), রমেলা (৫) মিনাল (০৭) ও মেয়ে রসনা (১৭)।
বিজিবি জানায়, তাদের দালালরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরের রেলষ্টেশন এলাকায় অবস্থানের সময় বিএসএফ সদস্যরা গোপন সংবাদ পেয়ে তাদের আটক করে।
২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ জানান, রাতেই তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
