বেনাপোলে নেশাজাতীয় ইনজেকশন জব্দ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৪:৪৩
 
যশোরের বেনাপোলে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান নেশাজাতীয় ইনজেকশন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে এগুলো কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে।
 
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত ইনজেকশনগুলো  আনিছুর রহমান নামে এক পাসপোর্ট যাত্রীর।
 
বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জানান, ভারত থেকে পাসপোর্ট যাত্রী আনিছুর ইমিগ্রেশন শেষে কাস্টমস তল্লাশি কেন্দ্রে আসলে তার ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ১৩৪ বক্স ডোপামাইন ইনিড্রোকলোলাইন  ইনজেকশন পাওয়া যায়। পরে বক্স গুলো থেকে এক হাজার ৩৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।