ভারত সীমান্ত ঘেষা জয়পুরহাটের পাঁচবিবিতে গত এক বছর (২০১৫) ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫২০ জন চোরাচালানীকে আটক করেছে বিজিবি। পলাতক চোরাচালানীর বিরুদ্ধে মামলা হয়েছে ৬১ টি। এ সময় ৭৫ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ৩৯৪ টাকার পণ্য আটক করাসহ মামলা হয়েছে ৫৮৭৯টি।
জয়পুরহাটের ৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, জয়পুরহাট ৩ বিজিবির আওতাধীন উপজেলার কড়িয়া, হাটখোলা, কয়া, আটাপাড়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে জিরা, শাড়ি, এলাচ, পটকা, থ্রি-পিস, গরুসহ বিভিন্ন ভারতীয় পণ্য এবং ৭৩৩২৬ বোতল ফেনসিডিল, ২৩১৩ বোতল মদ, ৬৮৭ বোতল বিয়ার, ৩ কেজি গাজা, ২ কেজি হেরোইনসহ ২৮৩১২০টি যৌন উত্তেজক ট্যাবলেটসহ অন্যান্য ট্যাবলেট আটক করে বিজিবি।
এছাড়া ছোট আকারের ৩টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। এর মধ্যে ৫ ফেব্রুয়ারি আটাপাড়া সীমান্তের অদুরে পাকা রাস্তায় ১টি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি, ১৮ মার্চ একই সীমান্ত এলাকার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ১টি ম্যাগজিন এবং ২৯ জুন রুপ নারায়ণপুর এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করে থানায় মামলার মাধ্যমে জমা দেয়া হয়।
৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. আব্দুল খবির বলেন, 'আমাদের চোরাচালান বিরোধী অভিযান অব্যহত বয়েছে ও সীমান্তে কড়া নজরদারীর কারণে ব্যাপকভাবে চোরাচালান কমে এসেছে।'
