সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৫:০৪
সাতক্ষীরায় বিশ বোতল ফেনসিডিলসহ শাহাবুর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কুশখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  আটক শাহাবুর হোসেন কুশখালী গ্রামের তফাজ্জেল হোসেনের ছেলে। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শাহাবুরের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।  তিনি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ওসি।  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।