চট্টগ্রামে ঢাকা ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:৩৪

চট্টগ্রাম অফিস

ঢাকা ব্যাংক লিমিটেড নিউ মার্কেট শাখার উদ্যোগে নগরীর উত্তর নালাপাড়াস্থ নর্থ সাউথ এলিমেন্টারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন গতকাল মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঢাকা ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মুহিবুল আবরার চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। নর্থ সাউথ এলিমেন্টারি স্কুলের প্রধান শিক্ষিকা সুরাইয়া ইয়াসমিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কমিশনার অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, নর্থ সাউথ এলিমেন্টারি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী মুন্না, স্কুলের পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেল, ঢাকা ব্যাংক লিমিটেড নিউ মার্কেট শাখার কর্মকর্তা মোস্তফা খালিদ মাহমুদ এবং অভিভাবক প্রতিনিধি অর্নি সিংহ। অনুষ্ঠানে গত বছরের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী মোট ১৯ জন  ছাত্র-ছাত্রীকে ঢাকা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক লিমিটেড নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক কাজী জসিম উদ্দিন।