গৌরীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:৪১
গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত ফাতেমা আক্তার (৩০) উপজেলার মুখুরিয়া গ্রামের ফজলুল করিমের স্ত্রী।
 
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলাধীন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শিবপুর পল্লী বিদ্যুতের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
ঈশ্বরগঞ্জের কর্তব্যরত চিকিৎসক জানান, ময়মনসিংহে স্থানান্তর করা তিনজনের অবস্থা গুরুতর।