রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:২১
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আমিন বাজার নামক স্থানে ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আমিন বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে।
 
শনিবার দুপুরে পার্বতীপুর থেকে চিলমারী যাওয়ার পথে রেল লাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
 
বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।