চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় দুই হাজার এক শ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক চালকের সহকারী মো. খোকন (২৮) ও মো. মোস্তাফিজকে (২১) আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় এ অভিযান চালায় (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
র্যাব জানায়, এসব ফেনসিডিলের মূল্য প্রায় আট লাখ ৪০ হাজার টাকা।
