সংবাদ পরিবেশনে সতর্ক হতে হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৯:৪২
বাংলাদেশ প্রেস কাউন্সিলের (পিআইবি) চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সম্মান হানি ঘটে গণমাধ্যমে এমন কোন সংবাদ পরিবেশন করা যাবে না। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
 
তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের মাধমে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকদের সব সময় সোচ্চার থাকতে হবে।
 
শনিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকতার নীতিমালা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
প্রেস কাউন্সিল আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। কর্মশালায় রিসোর্স পাসোর্স পার্সন ছিলেন প্রেস কাউন্সিল-এর সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, সদস্য আকরাম হোসেন খান, বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন নিউজ ইনচার্জ ড. উৎপল কুমার সরকার।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মুনিরা সুলতানা। কর্মশালায় মোট ৪৫ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্সের সাংবাদিক অংশ নেন।