গাংনীতে শিশু অন্তর হত্যা মামলা: আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২০:১২
মেহেরপুরের গাংনী উপজেলায় অন্তর হত্যা মামলার প্রধান আসামি সবুজ ও তার সহযোগী বাবা-মাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
 
শনিবার দুপুরে উপজেলাধীন মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাবিয়ান বাওট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সোলায়মানীয়া মাধ্যমিক বিদ্যালয়, মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাওট আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার গণমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই শংকর কুমার বলেন, ‘আন্তরিকতার সঙ্গে মামলার কার্যক্রম পরিচালনা হচ্ছে। আসামিদের গ্রেফতার তৎপরতা চলছে।’
 
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বাওট গ্রামের সৌদী প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে শিশু অন্তরকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে এ ঘটনায় মামলা হয়।