বিশ্বে কোথাও বিনা পয়সায় বই দেয়া হয় না : গণপূর্তমন্ত্রী

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২০:৩৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের বই দিচ্ছে সরকার। বিশ্বের অন্য কোথাও বিনা পয়সায় বই দেয়া হয় না।

 

শনিবার দুপুরে মিরসরাইয়ের বড়দারোগারহাট জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন দেশে অশিক্ষিত মানুষ থাকলে সুসম উন্নয়ন সম্ভব নয়। ফলে এখন শতভাগ শিক্ষিত জাতি গড়ার লক্ষে শেখ হাসিনা কাজ করছেন।

 

সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ অশোক কুমার সাহা। বিদ্যালয় পরিচালনায় পরিষদের সভাপতি তপন কান্তি ধরের সভাপতিত্বে ও নুপুর ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়াম লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন রাশেদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন প্রমুখ।