যশোরের শার্শা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আরিফা (২) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের মোটর শ্রমিক রবিউল ইসলামের মেয়ে।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার শ্যামলাগাছি পোতাপাড়া গ্রামে খেলা করতে করতে শিশুটি রেল লাইন পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে সে মারা যায়।
এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
