নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় রবিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক এসব তথ্য জানান।
IMG0
শনিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন, তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২২) এবং তার জা লামিয়া (২৫) । ঘটনাস্থলে উপস্থিত তাসলিমার ননদ হাজেরা বেগম নিহতদের নাম, পরিচয় নিশ্চিত করেছেন।
IMG1
জানা গেছে, বাবুরাইল এলাকার আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেনের বাড়ির নিচতলায় ওই পরিবারটি ভাড়া থাকতো। শনিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
IMG2
সাত খুনের রেশ না কাটতেই ঘটলো আরেক নৃশংসতার এই ঘটনা ঘটলো।
অতিরিক্ত পুলিশ সুপার মহিবুর রহমান এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন।
