ঠাকুরগাঁওয়ে ৫ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১২:২৬
বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ আয়োজিত আনন্দ র‌্যালিতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলার ৫ ছাত্রলীগ কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
 
শনিবার রাতে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জি. এম. সিরাজী মিজান, সৌরভ চন্দ্র দাস, খালিদ সিরাজ রকি, মাহাবুব আলম ও সাদ্দাম হোসেন সাদ্দামকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
 
কার্যনির্বাহী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে হামলার ঘটনায় তারা জড়িত থাকার কারণে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কোন কর্মী নাশকতা মূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।