নারায়ণগঞ্জে ৫ খুনের ঘটনায় মামলা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৩:০৭
নারায়ণগঞ্জে ৫ খুনের ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। 
 
খুন হওয়া তসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদি হয়ে রবিবার সকাল ১০টায় মামলাটি দায়ের করেন।
 
IMG0 
 
মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক। তিনি জানান, এ ঘটনায় লামিয়ার স্বামী শরিফ, তাসলিমার খালাতো ভাই দেলোয়ার, তাসলিমার মা মোরশেদাসহ আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে।
 
IMG1