ঢাকার কেরাণীগঞ্জে জাল টাকাসহ মো. সুজন (২৫), মো. মাসুদ (২৫), মো. শিপন (২৩) ও আমিন হোসেন (২০) নামে চার যুবককে আটক করেছে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাগ হাজী সাইদ কোলনী এলাকা থেকে জাল টাকাসহ মো. সুজন , মো. মাসুদ ,মো. শিপন ও আমিন হোসেন নামে ঐ চার যুবককে আটক করা হয় বলে কেরাণীগঞ্জে মডেল থানার এসআই মো. সাইদুজ্জামান জানান।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫০০ টাকার ৩৬টি ও ১০০০ টাকার ৫টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিশেষ ক্ষমতায়নে মামলা দিয়ে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
