বাগেরহাট কারাগারের হাজতির মৃত্যু

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৫:৩৭
বাগেরহাট জেলা কারাগারে মো. কহিনুর হাওলাদার (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন।
 
রবিবার বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মো. কহিনুর হাওলাদার রামপাল উপজেলার কাটাখালি গ্রামের মো. আব্দুর মালেক হাওলাদারের ছেলে।
 
বাগেরহাট কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, বেলা সাড়ে ১১ টার দিকে কহিনুর হাওলাদার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
 
তিনি আরো জানান, ময়না তদন্ত শেষে বিকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।