জয়পুরহাটের কালাই সদর উপজেলায় অগভীর নলকূপেন দায়িত্বে নিয়োজিত নৈশ প্রহরী খুন হয়েছেন।
জানা গেছে, শনিবার গভীর রাতে সদর উপজেলার মাত্রাই মোন্না পাড়ার ওই নলকূপের প্রহরী শাহীনুর ইসলামকে (৪৫) দুর্বৃত্তরা হাত-পা বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, নলকূপটি চুরি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
